
পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রাম, ২৭ জুলাই ২০২৬: সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে পেশাজীবী গাড়ি চালকদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প।
সোমবার (২৭ জুলাই) কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পরিবহনের পেশাজীবী চালকরা অংশ নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস,সভাপতি: জনাব মোঃ শফিকুল আলম সরকার, সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ কুড়িগ্রাম সার্কেল, কুড়িগ্রাম। তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের সুস্বাস্থ্য ও শারীরিক সক্ষমতার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাজীবী চালকদের শারীরিক ও মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই জেলা প্রশাসন ও বিআরটিএর সমন্বয়ে এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন সুস্থ ও সচেতন চালকই নিরাপদ সড়ক নিশ্চিত করার অন্যতম প্রধান শর্ত। তাই ভবিষ্যতেও চালকদের স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক কার্যক্রম এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।





