মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১ সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে’ লাভলুর আহ্বানে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
/ ৭০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

‘দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে’ লাভলুর আহ্বানে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে পিরোজপুর পৌরসভার সকল ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা এবং স্কুল-কলেজের সামনে ব্যাপক বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বৃক্ষরোপণ সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় তার সন্তান তারেক রহমান এর উদ্যোগে আজ দেশব্যাপী সবুজায়নের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

লাভলু বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং জুলাইয়ের আন্দোলনে বিএনপির ৭৩৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রতীকীভাবে আজ ৭৩৪টি গাছের চারা রোপণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৭ হাজার গাছ লাগানো হবে।

তিনি আরও বলেন, “দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। আমরা গাছ লাগাব, সবুজ বিপ্লব ঘটাব। পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights