সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শার্শার কায়বা সীমান্ত এলাকয় চোরাচালান ৩৬০ পিস মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার নারায়ণপুর ধোঁয়াঘাটা রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মেগা প্রকাশ্য জনসভা ও রিক্রিয়েশন ৪নং পাল্টাপুর ইউনিয়নে দুর্গোৎসব ঘিরে মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ চলছে যশোরে অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক। যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা ভাগ্নের মর্মান্তিক মৃত্যু। জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে ‘চাঁদাবাজ’ ও বিএনপি নেতাদের ‘গডফাদার’ বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন পথশিশুদের পাশে, প্রান্তিক প্রতিভার সন্ধানে ‘সৃজন মঞ্চ’ গাইবান্ধায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী । ঠাকুর গাঁও জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দুই বছরেও শেষ হয়নি সড়ক কাজ: কুমিল্লায় ভোগান্তি বাড়ছে, প্রশ্নে উন্নয়ন
/ ১৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

দুই বছরেও শেষ হয়নি সড়ক কাজ: কুমিল্লায় ভোগান্তি বাড়ছে, প্রশ্নে উন্নয়ন

রিপোর্টার:আলমগীর হোসেন
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ থেকে কান্দির পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজ শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কাজ শেষ হয়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

এ সড়কে বিদ্যুতের খুঁটি, গাছ এবং টিএনটির সংযোগের খুঁটি সরাতে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে সংশ্লিষ্টদের। নানা জটিলতা কাটিয়ে অবশেষে সেগুলো অপসারণ করা হলেও বাস্তবে কাজের অগ্রগতি তেমন চোখে পড়ছে না। এতে করে জনমনে প্রশ্ন উঠেছে, এত সময় ব্যয় করেও কেন সড়কটির কাজ শেষ করা যাচ্ছে না।

অন্যদিকে, পুলিশ কমপ্লেক্স মার্কেটের সামনে সিটি করপোরেশনের উদ্যোগে রাস্তা কেটে সড়কের ওপরই সিঁড়ি নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এতে করে যানবাহন চলাচল আরও বাধাগ্রস্ত হচ্ছে এবং বাড়ছে জনদুর্ভোগ।

স্থানীয়দের মতে, অপরিকল্পিত ও দীর্ঘসূত্রতাপূর্ণ কাজের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights