বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল। নেত্রকোনার মদনে উচিতপুর হাওরে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস, বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে নেত্রকোনার মদনে উচিতপুর হাওরে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সেলাই মেশিন বিতরণঃ মান্দায় শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বাইকে আগুন ১৫ মাস পর মাতৃভূমিতে ফিরলেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন হরিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাইভা অনুষ্ঠিত ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টা অভিযোগ, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তদন্তে পুলিশ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কটিয়াদীতে ওসির বিরুদ্ধে অপপ্রচারের নিন্দায় বিএনপির নেতাকর্মীদের মানববন্ধন
/ ২৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন

কটিয়াদীতে ওসির বিরুদ্ধে অপপ্রচারের নিন্দায় বিএনপির নেতাকর্মীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার | কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন ও জসিম উদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু ও মাহফুজুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, উপজেলা শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি তাসরিফুল হাসিব, হাজী মাসুদুল ইসলাম বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ ও গুজব প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে, স্থানীয়ভাবে আলোচিত কয়েকটি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে নিহতদের স্বজনদের মধ্যে অসন্তোষ রয়েছে। কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী জিল্লুর রহমান হত্যা মামলার প্রায় তিন মাস অতিবাহিত হলেও জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মামলাটি পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ স্থানান্তর করা হয়েছে বলে নিহতের পরিবারের দাবি।
এছাড়া লোহাজুরী ইউনিয়নের প্রবাসফেরত শফিকুল ইসলাম হত্যা মামলায় নিহতের স্বজনরা ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। পরে মামলাটি পিবিআই, ডিবি অথবা সিআইডিতে হস্তান্তরের দাবিতে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন। একই ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামে আনোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যুর ঘটনাতেও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো. রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করে প্রশংসা অর্জন করলেও আলোচিত কয়েকটি হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
মানববন্ধন শেষে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights