মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দুর্গাপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে জেলা পরিষদের উদ্যোগ হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধন পরিবেশ রক্ষায় ঈদগাঁওতে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ। ঘন ঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওবাসী অতিষ্ঠ শরনখোলায় কোস্ট গার্ডের আয়োজনে চিকিৎসা সেবা,ঔষধ সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নেত্রকোনার পূর্বধলায় পরিবর্তনের হাওয়া: ওয়াদা নয়, সরাসরি দৃশ্যমান উন্নয়নে এমপি মানসুরা জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাদকবিরোধী অভিযান ২২০ ইয়াবা, ৯ ফেনসিডিল ও ৩২ হাজার টাকা সহ গ্রেপ্তার-১ নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দুর্গাপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে জেলা পরিষদের উদ্যোগ হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধন
/ ২৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

দুর্গম চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে জেলা পরিষদের উদ্যোগ
হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

দুর্গম চরাঞ্চলে বসবাসরত অসহায় ও অস্বচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর এহছাকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

বক্তারা বলেন, চরাঞ্চলের নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল করে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর উদ্যোগ। নারীদের হাতে কর্মদক্ষতা তুলে দিতে পারলে তারা শুধু নিজেদেরই নয়, পরিবারের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে নারায়ণপুর ইউনিয়নের ২৫ জন নারী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন। পরবর্তীতে এসব দক্ষতাকে কাজে লাগিয়ে তারা নিজ উদ্যোগে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন, যা তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, অধ্যক্ষ আজাহারুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, চরাঞ্চলের নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights