শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পরিবেশ রক্ষায় ঈদগাঁওতে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ।
/ ৬৩ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

পরিবেশ রক্ষায় ঈদগাঁওতে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ।

মোঃ রেজাউল করিম, কক্সবাজার প্রতিনিধি।

বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার সারাদেশে ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁওতে বিতরণ করা হয়েছে বিভিন্ন গাছের চারা। জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে স্থানীয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ৩ জুলাই সোমবার এসব গাছের চারা বিতরণ করা হয়। ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের পক্ষে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুচ শুক্কুর, জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মোকতার আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল উদ্দিন, যুবদল নেতা আবু হেনা, তৈয়ব তাহের তানভীর, জাহাঙ্গীর আলম প্রমুখ। মাদ্রাসার পক্ষ থেকে উপাধ্যক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরী, প্রফেসর নাজেম উদ্দিন সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিতরণকৃত চারার মধ্যে ছিল ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আজ বিশ্বজুড়ে পরিবেশ বিপন্ন। বাংলাদেশও এর বাইরে নয়। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এই উদ্যোগ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং তরুণ প্রজন্মকে প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন করে তোলার এক অনন্য প্রয়াস।

​যারা বিতরণকারীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙিনায়, মাদ্রাসার আশেপাশে এবং খালি জায়গায় এসব চারা রোপণ করার পাশাপাশি নিয়মিত পরিচর্যা করার পরামর্শ দেয়া হয়। গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে এবং চারাগুলো যত্নের সাথে বড় করার প্রত্যয় ব্যক্ত করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights