সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন নেত্রকোনায় এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী ফয়সাল আমিনের ঐক্যের আহ্বান জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ। রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ : চৌগাছায় মেয়র পদে আতিকুর রহমান লেন্টুর বিকল্প দেখছেন না পৌরবাসী।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
/ ৪৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ “বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, ষাঁড়ের লড়াই প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট ) বিকালে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস বারাহাট্টা থানা পুলিশের উদ্দ্যোগে এ বিট পুলিশিং অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-আটপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক ।

বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের   সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে নেত্রকোনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। চোরা-চালান, মাদক, বাল্যবিবাহ, মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার( বারহাট্টা সার্কেল),  জনাব মোঃ সাজেদুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি, বারহাট্টা, জনাব চম্পক দাম, অফিসার ইনচার্জ বারহাট্টা থানা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights