
মাদকবিরোধী অভিযান ২২০ ইয়াবা, ৯ ফেনসিডিল ও ৩২ হাজার টাকা সহ গ্রেপ্তার-১
নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও শহরের শাহাপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় মো. রাহেজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি বিশেষ টিম ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে অভিযুক্তের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির অর্থ হিসেবে সন্দেহভাজন নগদ ৩২ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার করা আলামত জব্দ করে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে





