বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল। নেত্রকোনার মদনে উচিতপুর হাওরে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস, বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে নেত্রকোনার মদনে উচিতপুর হাওরে নিষিদ্ধ বেড়জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় সেলাই মেশিন বিতরণঃ মান্দায় শিক্ষার্থীর ওপর নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বাইকে আগুন ১৫ মাস পর মাতৃভূমিতে ফিরলেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন হরিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাইভা অনুষ্ঠিত ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টা অভিযোগ, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তদন্তে পুলিশ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টা অভিযোগ, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তদন্তে পুলিশ
/ ১৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ন

ধামইরহাটে জমি সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টা অভিযোগ, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ তদন্তে পুলিশ

মোঃ জিহান বাবু ধামইরহাট নওগাঁ প্রতিনিধি

ধামইরহাটে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ, চাঁদা দাবি, মারধর ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় পক্ষই থানায় এজাহার দায়ের করেছে।প্রথম পক্ষের থানায় লিখিত এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের চকচান্দা গ্রামের মো. হেল্লাল হোসেনের (৫০) সাথে সাফারুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী হেল্লাল হোসেনের অভিযোগ, বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারা ও বিভিন্ন সময় অন্যায়ভাবে টাকা দাবি করে আসছিল প্রতিপক্ষ। সম্প্রতি বিবাদী মোঃ চপুল হোসেন মোবাইল ফোনের মাধ্যমে বাদির কাছে ১৫ লক্ষ টাকা দাবি করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেয়।এরই ধারাবাহিকতায় গত ১ মে ২০২৬ তারিখে বিবাদীরা আম গাছের চারা রোপণ করতে গেলে হেল্লাল হোসেন বাধা দেন। পরবর্তীতে গত ২ মে দুপুর আনুমানিক ১:০০ ঘটিকার সময় ১নং বিবাদী সফিকুল ইসলামের হুকুমে অন্য বিবাদীরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে হেল্লাল হোসেনের বসতবাড়ির সামনে এসে হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে মো. বিপ্লব হোসেন, হেল্লাল হোসেন, মো. রনি ও মোছা. জহুরা বেগম গুরুতর রক্তাক্ত আহত হন।আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জয়পুরহাট জেলা হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় হেল্লাল হোসেন বাদী হয়ে ১৬ জনকে অভিযুক্ত করে ধামইরহাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।অন্যদিকে, বিবাদী সাফারুল ইসলামও বাদীপক্ষের বিরুদ্ধে থানায় একটি পাল্টা এজাহার দায়ের করেছেন।

সেই অভিযোগে কোরবান আলী নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তবে অভিযুক্ত কোরবান আলী দাবি করেন, “ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে নিজ কাজে ব্যস্ত ছিলাম। আমার নামে যে মামলা বা অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

পাল্টা অভিযোগের বিষয়টি নিয়ে বিবাদী সাফারুল ইসলাম মোবাইল ফোনে জানান, “হেলাল হোসেন যে মামলা ও অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উল্টো হেলালই আমার বাসায় গিয়ে বাড়িঘর ভাঙচুর ও তছনছ করেছে।

“এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোঃ মিন্টু রহমান জানান, উভয় পক্ষের বিরোধ ও এজাহারের বিষয়টি জানা গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights