সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন নেত্রকোনায় এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী ফয়সাল আমিনের ঐক্যের আহ্বান জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ। রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ : চৌগাছায় মেয়র পদে আতিকুর রহমান লেন্টুর বিকল্প দেখছেন না পৌরবাসী।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল।
/ ২৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল।

আজ ৪ঠা আগস্ট মঙ্গলবার, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, শিল্পী সমন্বয়ের উপস্থিতিতে এবং বিভিন্ন এলাকার বিধায়ক ও বিধায়িকার উপস্থিতিতে পালিত হল টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তির সামনে ‌, সংগীতশিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্মদিবস এবং তার সাথে সাথে বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্ম দিবস পালিত হয় শ্যাম বাজারে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কুমার কে শ্রদ্ধা জানান বিধায়িকা পাপিয়া অধিকারী , বিধায়ক রুদ্রনীল ঘোষ , বিধায়ক সৌরভ শিকদার , সংগীতশিল্পী গৌতম ঘোষ, বিধায়ক দেবাশীষ ধর, প্রেসিডেন্ট এসকেডি অনুপম ভট্টাচার্য, বিধায়িকা শর্বরী মুখার্জি।, বিধায়িকা কেয়া ঘোষ, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্যরা এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবং কিছুক্ষণ ধরে পরিবারের সাথে আলোচনা করেন।

যাহার মহালয়া আকাশে বাতাসে ভেসে যেতো, যার মহালয়া দেখার জন্য ও শোনার জন্য ভিন্ন এলাকার মানুষ জেগে থাকতো, যাহার সেই সংগীত আজও পর্যন্ত আন্দোলিত হয় সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন পালিত হল।

অন্যদিকে সংগীত শিল্পী কিশোর কুমারের জন্মদিন বিভিন্ন এলাকায় পালিত হয়, এমনকি রবীন্দ্রসদনেও একটি সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। এক ঝাঁক শিল্পীর সমন্বয়ে এবং তাদের কন্ঠে কিশোর কুমারের গানে মঞ্চ ভরে উঠেছিল এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করেছিল।

কিশোর কুমার একদিকে সংগীত শিল্পী অন্যদিকে অভিনেতা, বেশ কয়েকটি বই তাকে অভিনয় করতে দেখা যায়। ‌ আজও বেশ কিছু শিল্পী কিশোর কুমারের গান নিজেদের কন্ঠে গেয়ে থাকেন। কিশোর কুমার বহু ছায়াছবিতে গান গেয়েছিলেন। কুমার শানু থেকে শুরু করে গৌতম ঘোষ পর্যন্ত আজও তার গান গেয়ে চলেন।। রবীন্দ্র সদনে সংগীত পরিবেশনের আগে কিশোর কুমারের পথিকৃতিতে মাল্যদান করেন। এবং একে একে শিল্পীদের সম্মাননা প্রদান করেন, প্রত্যেক শিল্পীরা কিশোর কুমারের একটি করে সংগীত পরিবেশন করেন।

উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খান, প্রদীপ প্রজননের মধ্য দিয়ে এবং কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে সুন্দর অনুষ্ঠানের সূচনা হয়।

উপস্থিত ছিলেন সংগীত শিল্পী উষা উথুপ ,শ্রীকান্ত আচার্য, গৌতম ঘোষ , মনোময় ভট্টাচার্য ,জয়তি চক্রবর্তী, সৈকত মিত্র ,সোমদত্তা বন্দ্যোপাধ্যায়, পারমিতা চ্যাটার্জী, প্রদীপ ভট্টাচার্য, পায়েল মজুমদার সহ অন্যান্যরা।

ঠিক বিকেল পাঁচটা থেকে রবীন্দ্রসদন পরিপূর্ণ হয়ে উঠেছিল দর্শকদের ভিড়ে ও সঙ্গীতপ্রেমীদের ভিড়ে। ‌ দূর দুরান্ত থেকে সংগীতপ্রেমীরা রবীন্দ্রসদনে উপস্থিত হন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights