শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনায় অতিবৃষ্টিতে স্থবির পূর্বধলার জনজীবন: চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা
/ ২৯ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় অতিবৃষ্টিতে স্থবির পূর্বধলার জনজীবন: চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা

সাগর আহমেদ জজ,,
(নেত্রকোনা) প্রতিনিধি
তারিখ: ৫ আগস্ট, ২০২৪
​নেত্রকোনার পূর্বধলায় আজ সকাল থেকেই শুরু হওয়া মাঝারি থেকে ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ, কচি-কাঁচা শিশু-কিশোর এবং স্কুলগামী শিক্ষার্থীরা।
​আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজকের দিনে এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দিনের বর্তমান তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা সর্বোচ্চ ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার পরিমাণ (প্রায় ৯৬ শতাংশ) এবং অবিরাম বর্ষণে চারপাশ জলাবদ্ধ হয়ে পড়েছে।
​দিন এনে দিন খাওয়া মানুষদের হাহাকার
​সকাল থেকেই মুষলধারে বৃষ্টি নামায় ঘরের বাইরে বের হতে পারছেন না দিনমজুর, রিকশাচালক ও কায়িক শ্রমজীবীরা। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। স্থানীয় এক শ্রমজীবী মোঃ আলমগীর হোসেন, জানান একদিন কাজ না করলে পেটে ভাত জোটে না, আজ সকাল থাইক্যা বৃষ্টির লেগে ঘর থাইকা বাহির হওনের উপায় নাই।”

​বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছে কোমলমতি শিশু-কিশোর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাস্তাঘাটে পানি জমে যাওয়া এবং পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেকেই নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছাতে পারেনি। অনেক স্কুলে উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে বেশ কম।
​বর্ষণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আকস্মিক এই বৃষ্টিতে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি বা বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights