সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন নেত্রকোনায় এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী ফয়সাল আমিনের ঐক্যের আহ্বান জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ। রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ : চৌগাছায় মেয়র পদে আতিকুর রহমান লেন্টুর বিকল্প দেখছেন না পৌরবাসী।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে বগুড়ায় বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সুরাইয়া জেরিন রনি।
/ ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে বগুড়ায় বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সুরাইয়া জেরিন রনি।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে বগুড়ায় বিভিন্ন ছাত্র ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (কুড়িগ্রাম-২ ও ৩) সুরাইয়া জেরিন রনি।
বৃহস্পতিবার বগুড়া মহানগর ১৯ ও ২০ নম্বর ছাত্রদল, গাবতলি, সোন্দাবাড়ী, খলিশাকুড়া, বাইগুনি লিজেন্ড এবং হাতিবান্ধা স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় সুরাইয়া জেরিন রনি বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম কার্যকর ক্ষেত্র। তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। দেশের প্রতিটি এলাকায় ক্রীড়া চর্চার পরিবেশ আরও বিস্তৃত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ক্লাব কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ উদ্যোগের জন্য সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights