সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন নেত্রকোনায় এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী ফয়সাল আমিনের ঐক্যের আহ্বান জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ। রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ : চৌগাছায় মেয়র পদে আতিকুর রহমান লেন্টুর বিকল্প দেখছেন না পৌরবাসী।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী ও বাবার ওপর হামলার অভিযোগ, রামপালে চাঞ্চল্য ৬ই আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
/ ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী ও বাবার ওপর হামলার অভিযোগ, রামপালে চাঞ্চল্য

৬ই আগস্ট ২০২৬, বৃহস্পতিবার

আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার সিংহড়বুনিয়া–পুটিমারী এলাকায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ও তার বাবার ওপর হামলার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্য সড়কে সংঘটিত এ ঘটনার পর আহত বাবা-মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাবা রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আড়ুয়াডাঙ্গা গ্রামের ভ্যানচালক মো. মফিজুল হাওলাদার প্রতিদিনের মতো নিজের ভ্যানে করে মেয়ে চাঁদনী (১৪) ও তার এক সহপাঠীকে পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছে দিতে রওনা হন। সিংহড়বুনিয়া–পুটিমারী এলাকায় শুভর গ্যারেজসংলগ্ন সড়কে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করেন। এরপর পূর্ববিরোধের জেরে বাবা-মেয়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন চাঁদনী জানায়, হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে আক্রমণ করে। বাবা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় চাঁদনীর ডান হাতের বৃদ্ধাঙ্গুলের গোড়ায় রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তার বাবা মো. মফিজুল হাওলাদারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চাঁদনীর এক স্বজন বলেন, “একজন স্কুলপড়ুয়া মেয়ের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মেয়েকে বাঁচাতে গিয়ে তার বাবাও আহত হয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

রামপাল থানায় দায়ের করা অভিযোগে মাসুদ হাওলাদার (৫০), মারুফ হোসেন (২৩) ও নাঈম (৩০)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রকাশ্য সড়কে স্কুলগামী এক শিক্ষার্থী ও তার বাবার ওপর হামলার অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights