রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কালিয়াকৈরে সরকারি কলেজে জুলাই দিবস আনুষ্ঠানিকভাবে পালন না করায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুর কুমিল্লায় একসাথে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামি ক্রেতা সেজে প্রেফতার: রাজশাহী জেলা পুলিশ ষড়যন্ত্র রুখে উন্নয়নের আহ্বান জানালেন এমপি আখতারুজ্জামান বাচ্চু ত্রিশালে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জনসেবায় ব্যস্ত সময় পার করছেন ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কেরামত আলী দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী সরকারকে সময় না দিলে অস্হিরতা বাড়বে : রুহুল আমিন হাওলাদার। জবিতে গণিত বিভাগের বিক্ষোভ সমাবেশ গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মির্জাপুরে প্রাতভ্রমণে বেরিয়ে বৃদ্ধা ছিনতাইয়ের শিকার: স্বর্ণের দুল নিয়ে চম্পট
/ ২০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন

মির্জাপুরে প্রাতভ্রমণে বেরিয়ে বৃদ্ধা ছিনতাইয়ের শিকার: স্বর্ণের দুল নিয়ে চম্পট
রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাতভ্রমণে বের হয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন নুরজাহান বেগম নামে এক বৃদ্ধা। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার কানে থাকা আট আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে।

​শনিবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নুরজাহান বেগম ওই গ্রামের মৃত চান্দে সিকদারের স্ত্রী।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও নুরজাহান বেগম বাড়ির পাশে মহাসড়কের ধীরগতির লেনে প্রাতভ্রমণে বের হন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার গতিরোধ করে এবং দুহাত চেপে ধরে কান থেকে স্বর্ণের দুল দুটি ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।

​এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সকালে প্রাতভ্রমণে বের হওয়া নারী ও বয়স্ক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

​ভুক্তভোগীর ছেলে মিজান সিকদার জানান, মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ ও সংলগ্ন এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি। তিনি দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। ঘটনাটিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার।

​এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights