রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ষড়যন্ত্র রুখে উন্নয়নের আহ্বান জানালেন এমপি আখতারুজ্জামান বাচ্চু
/ ৬৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন

ষড়যন্ত্র রুখে উন্নয়নের আহ্বান জানালেন এমপি আখতারুজ্জামান বাচ্চু

গফরগাঁও প্রতিনিধি:আল আমিন খান

ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন বার্তায় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার এবং উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, নির্বাচনের আগে নাশকতা, রেললাইন উৎপাটন, ট্রেনে অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এমনকি তার অনেক নির্বাচনী এজেন্ট হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন। এসব ঘটনার পরও নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
সংসদ সদস্য বলেন, “যিনি আমাকে ভোট দিয়েছেন, আর যিনি দেননি—আমি সবার এমপি।” অতীতের বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে ঐক্য, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, একটি চক্র দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাধা সৃষ্টি করতে আদালতে রিট, সামাজিক যোগাযোগমাধ্যমে বট আইডি ও ভুয়া পেজ ব্যবহার করে অপপ্রচার এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
আখতারুজ্জামান বাচ্চু বলেন, জনগণ এখন অনেক সচেতন এবং এসব ষড়যন্ত্র সম্পর্কে অবগত। তিনি বিশ্বাস করেন, জনগণের সমর্থন থাকলে কোনো অপচেষ্টাই সফল হবে না।
বার্তার শেষাংশে তিনি গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওবাসীর প্রতি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহ তাকে সুস্থ ও জীবিত রাখলে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওকে দেশের অন্যতম উন্নত, মানবিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ চালিয়ে যাবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights