রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রায় ৯০০ কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন, দ্রুত অনুমোদনের আশ্বাস মহেশখালীর কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে প্রেমের টানে চীনা প্রেমিক মেয়ের পরিবার রাজী না হওয়ায় ফিরে গেছে ঢাকার উদ্দেশ্যে। কালিয়াকৈরে সরকারি কলেজে জুলাই দিবস আনুষ্ঠানিকভাবে পালন না করায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুর কুমিল্লায় একসাথে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু। অভিনব কায়দায় ওয়ারেন্টভুক্ত আসামি ক্রেতা সেজে প্রেফতার: রাজশাহী জেলা পুলিশ ষড়যন্ত্র রুখে উন্নয়নের আহ্বান জানালেন এমপি আখতারুজ্জামান বাচ্চু ত্রিশালে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জনসেবায় ব্যস্ত সময় পার করছেন ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কেরামত আলী দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
/ ৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার,,,

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫নং বাহাদুরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর বাহাদুরাবাদ এলাকার রাস্তাঘাটের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার ও উন্নয়ন না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়দের দাবি, রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে দুর্ভোগ আরও বেড়ে যায়। বর্ষাকালে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে বলে জানান স্থানীয়রা। ৫ নং বাহাদুরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কেরামত আলী সহ
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights