সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন নেত্রকোনায় এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী ফয়সাল আমিনের ঐক্যের আহ্বান জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ। রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ : চৌগাছায় মেয়র পদে আতিকুর রহমান লেন্টুর বিকল্প দেখছেন না পৌরবাসী।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাণীশংকৈলে বিষধর সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃ/ত্যু
/ ১৭ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন

রাণীশংকৈলে বিষধর সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃ/ত্যু

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘনশ্যামপুর আদিবাসী পাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে রতন পাহান (১৭) নামে এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের মাতম নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রতন পাহান বিষধর সাপের কামড়ের শিকার হন। কামড়ের পর মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তিনি একটি সাপ দেখতে পান।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝা/কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করানোর পর তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

রতন পাহানের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্যসচেতন মহলের মতে, সাপের কামড়ের পর ঝাড়ফুঁক বা ওঝার ওপর নির্ভর না করে দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হলে অনেক ক্ষেত্রেই প্রাণহানি এড়ানো সম্ভব। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) সরবরাহ থাকায় সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights