সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনার মদনে এস এস সি ফলাফলে প্রথম স্থান অধিকার করেলেন, ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়, শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় ৭০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন অন্যের স্ত্রীর সাথে আবাসিক হোটেলে দপ্তরী, ভিডিও ভাইরাল ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন বিপুল ভোটে সভাপতি নির্বাচিত মোঃ মেহেদী হাসান । ভাড়ার সিন্ডিকেটে চলছে জবির কেন্দ্রীয় অডিটোরিয়াম; নষ্ট হওয়ার অজুহাতে বন্ধ নতুন সাউন্ড সিস্টেম বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের পাশে লিংক থ্রি, বিতরণ ১৩টি জার্সি রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ড্রপআউটমুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের অঙ্গীকার অগ্রগতি পর্যালোচনা সভা শেষে অঙ্গীকারনামায় স্বাক্ষর নাগরপুরে এসএসসি ফলাফলে বিপর্যয়, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ শিরোনাম-বাঘারপাড়ায় ছেলের হাত-পা বাঁধা লাশ, পাশে মায়ের গলায় প্যাঁচানো ওড়না মা-ছেলের মৃত্যু ঘিরে রহস্য, স্বামীকে জিজ্ঞাসাবাদ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
অন্যের স্ত্রীর সাথে আবাসিক হোটেলে দপ্তরী, ভিডিও ভাইরাল
/ ৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন

অন্যের স্ত্রীর সাথে আবাসিক হোটেলে দপ্তরী, ভিডিও ভাইরাল
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে অফিস চলাকালিন সময়ে অন্যের স্ত্রী নিয়ে আবাসিক হোটেলে ধরা পড়েছে এছাক ভুঁইয়া নামের এক ব্যক্তি। সে পৌর এলাকার ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও একই গ্রামের মরহুম আবু রশিদ ভুঁইয়ার ছেলে। রোববার দুপুরে ধরা পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ উর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে বিষয়টি অবগত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা এছাক ভুঁইয়াকে ২০১৪ সালে ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও নাইট গার্ড হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর সে বিদ্যালয় আঙিনায় কিশোর গ্যাংয়ের আশ্রয় দিয়ে আসছিল। এছাক ভূঁইয়া রোববার দুপুরে নিজ এলাকারই অন্যজনের স্ত্রীর সাথে চৌদ্দগ্রাম বাজারের ‘ওকে টাওয়ার’-এর পঞ্চম তলায় একটি আবাসিক হোটেলে ঘণ্টা চুক্তিতে ভাড়া নিয়ে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় যুবকরা তাদেরকে আটক করে। পরে তাঁর স্ত্রী উপস্থিত হলে এছাক ভুঁইয়া ও ওই নারীকে ছেড়ে দেয়া হয়।
অভিযোগ উঠেছে, দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে এছাক ভুঁইয়া দীর্ঘদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সহায়তা করে আসছিল। এমনকি বিদ্যালয়ের শিক্ষকদের ওপর রাজনৈতিক প্রভাব খাটানোর মারাত্মক অভিযোগও রয়েছে তাঁর নামে।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন বলেন, রোববার সকালেই মানসিক ভারসাম্যহীন এক নারীকে উত্যক্তের বিরুদ্ধে দপ্তরী এছাক ভুঁইয়াকে সতর্ক করা হয়েছে। কিছুক্ষণ পরই শুনেছি, সে বাজারে একটি আবাসিক হোটেলে অন্যজনের স্ত্রী নিয়ে আটক হয়েছে। এছাড়াও সে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নারী অভিভাবকদের সাথে সখ্যতা গড়ে তুলে অনৈতিক কাজ করে। রাজনৈতিক প্রভাবের কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বিদ্যালয়ের দপ্তরী এছাক ভুঁইয়া বলেন, খারাপ কাজ করতে নারীকে নিয়ে এসেছি। তবে তাঁর শরীর অসুস্থ্য হওয়ায় সম্ভব হয়নি।
সোমবার দুপুরে ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা বেগম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষও জেনেছে। তাঁর থেকে বিদ্যালয়ের চাবি নেয়া হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি জেনেছি। এটা আমাদের ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights