
গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম মিঠু।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সদর দপ্তর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকা এর
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে গোপালপুর উপজেলার কেন্দ্রীয় কমিটি সুসংগঠিত সংগঠন করার লক্ষ্যে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০৯-০৮-২৬ ইং, রোজঃ রবিবার
বিকাল ০৩:৩০ মিঃ থেকে ০৪:৩০মিঃ পর্যন্ত রোকেয়া টাওয়ার (২ তলা) মেইনরোড গোপালপুর, টাঙ্গাইলে
কমিটির বিশেষ গুরুত্বপূর্ণ মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মানবিকতার অগ্রযাত্রার উদ্যোক্তা
গোপালপুর উপজেলা শাখা সভাপতি, সার্জেন্ট অবঃ মোঃ আনিছুর রহমান আনিছ ,সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ বাবুল হোসেন,
সহ-সভাপতি কর্পোরাল অবঃ মোঃ নেছার আহমেদ খাঁন সহ সভায় আরো উপস্থিত ছিলেন,
মানবিকতার অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখার নতুন উদ্যোক্তা ও অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যগণ।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার গোপালপুর উপজেলা শাখা ও কেন্দ্রীয় সদর দপ্তরের মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভায় প্রধান উদ্যোক্তা ও ভূমিকা পালন করেন,
জনাব,মোঃ রাকিবুল ইসলাম মিঠু
সহকারী যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদর দপ্তর ঢাকা।
উক্ত সভায় মত বিনিময়ের মধ্য দিয়ে আলোচনায় উঠে আসে জনসচেতন মূলক কার্যক্রম ও মানবাধিকার কর্মী গড়ে তোলা, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজের অবহেলিত নির্যাতিত নিবীড়িত ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন সংস্থাটির নেতৃবৃন্দ ও সদস্যগণ,
আরো বলেন, মাদক বিরোধী কার্যক্রমের মধ্যে দিয়ে তরুণ ও যুব সমাজকে রক্ষা করবে বলে মন্তব্য করেন তারা,একজন মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নিরলস হয়ে কাজ করে যাচ্ছেন,আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থাটির নেতৃবৃন্দ ও সদস্যগণ।
তারা আরো বলেন,
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সহকারী যুগ্ম মহাসচিব জনাব,
মোঃ রাকিবুল ইসলাম মিঠু মহোদয়ের নেতৃত্বে সাংগঠনিক কাঠামো আরো গতিশীল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতায় রাত,দিন একোই গতিতে তিনি আমাদের পাশে আছেন সব সময় বলে মন্তব্য করেন সংস্থাটির নেতৃবৃন্দ ও সদস্যগণ।





