মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বারহাট্টায় শিকলে বন্দি মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার নেত্রকোণায় টিটিসিতে জেলা প্রশাসক, বিদেশগামী কর্মীদের দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ বারহাট্টায় দোকানের ক্যাশবাক্সে ইয়াবা, মালিক আটক জবি বাসে হামলা, আহত ১০ পাস না করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ। পলাশবাড়ীতে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সোরাইয়া আক্তার রিমির সাফল্য, ডাক্তার হওয়ার স্বপ্ন যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, নিখোঁজের দাবি বাবার গোবিন্দগঞ্জে এমপি লিংকন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি শুরু বিশেষ অভিযানে মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক -১ জমি বিরোধে অভিযোগের পর ফের হামলার অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত
/ ১০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ মেহেদী হাসান সালথা (ফরিদপর) প্রতিনিধি:

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর রহমান এর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মাওলানা ফয়জুর রহমানের নিজ বাড়ি ফরিদপুরের সালথার সদরে সোমবার (১০ আগষ্ট) দিনব্যাপী তার মৃত্যু বার্ষিকী পালিত হয়। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতব, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর হমান
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ফরিদপুর জেলা জর্জ কোটের জুরি হিসাবে বিচার কাজে অংশগ্রহণ করেছেন। তৎকালীন সময়ে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ এবং পরবর্তিতে বাংলায় এম এ পাশ করেন। অবিভক্ত নগরকান্দা উপজেলার মাধ্যমিক শিক্ষক সিমিতির সভাপতি ছিলেন। অবিভক্ত ভাওয়াল (ভাওয়াল-মাঝারদিয়া) ইউনিয়ন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ফরিদপুর জেলা ঈমাম সমিতির সভাপতি ছিলেন, এছাড়াও তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হন। উপজেলার গর্ব মহান এই ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা তিনি ২০১৬ সালের ১০ আগস্ট মৃত্যু বরণ করেন।

মওলানা ফয়জুর রহমান ফরিদপুর ডায়াবেটিস সমিতি, ফরিদপুর সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুর সাহিত্য পরিষদ, জাতীয় অন্ধকল্যাণ সমিতি (ফরিদপুর) আজীবন সদস্য ছিলেন। তার প্রচেষ্টায় সালথা পোস্ট অফিস, সিংহপ্রতাপ বরকতিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তিনি সালথা উপজেলার প্রতিষ্ঠিত একাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সর্বশেষ সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষক জীবনের ইতি টেনে অবসর গ্রহন করেন। পাশাপাশি তিনি সালথা উপজেলার নিকাহ্ রেজিস্ট্রার হিসাবেও কর্মরত ছিলেন।

উপজেলার একমাত্র ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর রহমানের ১০ মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিলে পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ মেহেদী হাসান বিজয় ২৪টিভি
১০ আগষ্ট ২০২৬
০১৮২২২৮৬৯৬৪
সালথা ফরিদপুর প্রতিনিধি:

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights