মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বারহাট্টায় শিকলে বন্দি মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার নেত্রকোণায় টিটিসিতে জেলা প্রশাসক, বিদেশগামী কর্মীদের দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ বারহাট্টায় দোকানের ক্যাশবাক্সে ইয়াবা, মালিক আটক জবি বাসে হামলা, আহত ১০ পাস না করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ। পলাশবাড়ীতে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সোরাইয়া আক্তার রিমির সাফল্য, ডাক্তার হওয়ার স্বপ্ন যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, নিখোঁজের দাবি বাবার গোবিন্দগঞ্জে এমপি লিংকন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি শুরু বিশেষ অভিযানে মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক -১ জমি বিরোধে অভিযোগের পর ফের হামলার অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
**রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত**
/ ৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন

**রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত**

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

আজ সকাল ১১:০০ ঘটিকায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিট প্রধানদের অংশগ্রহণে জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।

সভায় রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই-২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্‌ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ডিআইজি মো:আশিক সাঈদ বলেন, রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহে গত জুন ও জুলাই-২০২৬ মাসে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মামলা রহস্য উদ্‌ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ডিআইজি পুরস্কৃত করেন।

সভায় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জ কার্যালয়সহ রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights