শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিরোনাম-বাঘারপাড়ায় ছেলের হাত-পা বাঁধা লাশ, পাশে মায়ের গলায় প্যাঁচানো ওড়না মা-ছেলের মৃত্যু ঘিরে রহস্য, স্বামীকে জিজ্ঞাসাবাদ।
/ ১০৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম-বাঘারপাড়ায় ছেলের হাত-পা বাঁধা লাশ, পাশে মায়ের গলায় প্যাঁচানো ওড়না
মা-ছেলের মৃত্যু ঘিরে রহস্য, স্বামীকে জিজ্ঞাসাবাদ।

অমিত কুমার,বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ বাড়ির শোবার ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার খলশী গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) ও তাদের ছয় বছর বয়সী ছেলে জিসান। ঘরের খাটের ওপর গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় জিসানের এবং তার পাশে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জুবায়দার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় আক্তার হোসেন জানান, রাত ৯টার দিকে মা ও ছেলের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে খাটের ওপর জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং পাশে জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। এ সময় জুবায়দার স্বামী জাকির হোসেন বহরামপুর বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে আসেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
রাত ১০টার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুবায়দার স্বামী জাকির হোসেনকে থানায় নেওয়া হয়। পরে শর্তসাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ‘মা ও ছেলের গলায় দাগের আলামত রয়েছে। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights