
জেলা প্রশাসক শেরপুর কর্তৃক ৩৭ নং পাকুড়িয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন:
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
আজ ১০/০৮/২০২৬ তারিখ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ্ ফরিদা ইয়াসমিন ৩৭ নং পাকুড়িয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (শেরপুর সদর) মিজ্ আসমা বিনতে রফিক। পরিদর্শনকালে তিনি ৩য়,৪র্থ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক নয় বলে প্রত্যক্ষ করেন এবং এ সমস্যা নিরসনে শিক্ষকদের নিয়মিত হোম ভিজিটের নির্দেশনা প্রদান করেন। উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পঠনের দক্ষতা যাচাই করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। একইসঙ্গে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করেন। এ সময় সদ্য পিতৃহারা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তামিমের খোঁজ খবর নেন জেলা প্রশাসক এবং এ বাচ্চাটিসহ সকল বাচ্চাদের প্রতি যত্নশীল হবার অনুরোধ করেন উপস্থিত শিক্ষকগণকে । শিক্ষার্থীদের মধ্যে যাদের স্কুল ইউনিফর্ম নেই তাদেরকে ইউনিফর্ম সরবরাহ করার জন্য ইউএনও সদরকে নির্দেশনা দেওয়া হয়। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরন করেন।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





