রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দুর্গাপুরে রেকর্ড সাফল্য ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত খন্দকার সাখের আহমেদ
/ ৪০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

দুর্গাপুরে রেকর্ড সাফল্য ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত খন্দকার সাখের আহমেদ

​ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা দুর্গাপুর থানায় অপরাধ দমন, দ্রুততম সময়ে চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচন ও মাদক-চোরাচালান বিরোধী অভিযানে অনন্য ভূমিকা রেখে নেত্রকোনা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাখের আহমেদ।

​নেত্রকোনা জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, পিপিএম (সেবা)-এর কাছ থেকে তিনি এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুর্গাপুর থানা পুলিশের কয়েকটি চৌকস অভিযানে একের পর এক বড় সফলতা আসে।

​স্বল্পতম সময়ে ডাকাত গ্রেফতার: ডাকাতির ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে ৩ ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনার সাথে জড়িত ৭ ডাকাতের মধ্যে ৬ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

​গরু চুরি ও অন্যান্য মামলা: দুইটি গরু চুরির মামলায় চোরাই গরু উদ্ধারসহ আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

​মাদক ও চোরাচালান উদ্ধার: পৃথক অভিযানে ৭৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল এবং বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও মদ জব্দ করা হয়।

​পুরষ্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় দুর্গাপুর থানার ওসি খন্দকার সাখের আহমেদ বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, দুর্গাপুর থানার প্রতিটি পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। আইনি সেবা জোরদার করা এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

​নেত্রকোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনায় দুর্গাপুর থানার এই অর্জনে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে সন্তোষ দেখা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights