শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পাস না করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।
/ ১৩১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন

পাস না করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ঠাকুরগাঁওয়ের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান। এসব বিদ্যালয় থেকে অংশ নেওয়া ২৪ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। শতভাগ ফেলের এই ঘটনায় সংশ্লিষ্ট ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার চারটি ও হরিপুর উপজেলার একটি বিদ্যালয় রয়েছে। সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন এবং তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। অপরদিকে হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৩ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।

ফল বিপর্যয়ে পাঁচটি প্রতিষ্ঠানেরই পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানগুলোর পাঠদান ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার জানান, কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের ডেকে শোকজ করা হয়েছে এবং আগামী দুই কার্যদিবসের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে। তিনি আরও জানান, শোকজের জবাব পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জেলা শিক্ষা অফিসের তথ্য মতে—চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলা থেকে মোট ১৭ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৮৮৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৬৪ জন শিক্ষার্থী। জেলায় সার্বিক পাসের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ। অন্যভাবে নিউজ করে দিন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights