শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁও জেলায় রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস চত্বরে ১২ই নভেম্বর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ঃ পত্নীতলায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ বৃদ্ধ বাবার আহাজারি আমদিয়া ইউনিয়নে ইএম মেহেদী হাসানের ব্যাপক গণসংযোগ বরুড়া কলাখাল আজগরিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতারনার অভিযোগ ঈদগাঁওতে রোহিঙ্গার বাংলাদেশি জন্মনিবন্ধন ১৮ বছর পর বাতিল বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ। ধরলা সেতুর টোল প্লাজায় ডিবির অভিযান, ৫০ বোতল ইস্কাফ ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার। এক দুর্ঘটনায় নিভে গেল ফেন্সীর জীবন, গুরুতর আহত বাবা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁওয়ে ডিবির সাঁড়াশি অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ ইসলামী কৃষ্টি-সংস্কৃতির চর্চায় ঈদগাঁওয়ে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
‘প্রি-পেইড মিটার চাই না’—নীলফামারীতে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের বিক্ষোভ প্রি-পেইড মিটার বাতিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন
/ ৩০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন

‘প্রি-পেইড মিটার চাই না’—নীলফামারীতে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের বিক্ষোভ

প্রি-পেইড মিটার বাতিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা প্রি-পেইড মিটার বন্ধ, শ্রমজীবী মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ কমানোসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বক্তারা বলেন, প্রি-পেইড মিটার ব্যবহারের ফলে সাধারণ গ্রাহক ও শ্রমজীবী মানুষ নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছেন। মিটার রিচার্জ, ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিভিন্ন কারিগরি জটিলতায় গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে। তাই সাধারণ মানুষের স্বার্থে প্রি-পেইড মিটার ব্যবস্থা বন্ধ করে আগের পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা চালুর দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। দ্রুত প্রি-পেইড মিটার বন্ধের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights