সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পথশিশুদের পাশে, প্রান্তিক প্রতিভার সন্ধানে ‘সৃজন মঞ্চ’ গাইবান্ধায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী । ঠাকুর গাঁও জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ঃ বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ৩০ ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক
/ ২৯ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে সঞ্জয় ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বীরগঞ্জের আরিফ বাজারে সংগঠনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি বাপ্পি চৌধুরী, সহ-সভাপতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন ও নিরঞ্জন রায়, কোষাধ্যক্ষ তপন শর্মা এবং মহিলা বিষয়ক সম্পাদক কবিতা ঘোষ।
এছাড়া সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, মোঃ হারুন উর রশিদ এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বীরগঞ্জের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করা, স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বীরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে আরও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights