রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শিক্ষার্থীদের মেধা বিকাশে নড়াইলে শিবিরের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
/ ২১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

শিক্ষার্থীদের মেধা বিকাশে নড়াইলে শিবিরের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি ;

নড়াইলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী কর্মসূচি হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টায় নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া বিষ্ণুপুর মহাজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের দুটি বিভাগে ভাগ করে লিখিত কুইজ পরীক্ষা নেওয়া হয়। পরে উত্তরপত্র যাচাই-বাছাই শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় শাহাবাদ মডেল থানা শিবিরের সভাপতি আল শাহারিয়া আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তানভীর সিকদার, সদর উত্তর শাখার সভাপতি এইচ এম আবু তাহের।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শুধু গতানুগতিক ধারায় পড়ালেখা করলেই হবে না। জীবনের সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে সে অনুযায়ী পড়াশোনা করতে হবে। তাহলেই জীবনে সফলতা অর্জন করা সম্ভব।
তারা আরও বলেন, শুধু উচ্চশিক্ষিত হলেই চলবে না; একজন মানুষকে সৎ ও নৈতিক হতে হবে। দেশে অনেক শিক্ষিত মানুষ থাকলেও তাদের কেউ কেউ অসৎ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাই শিক্ষিত হওয়ার পাশাপাশি সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাহলেই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights