সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন নেত্রকোনায় এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী ফয়সাল আমিনের ঐক্যের আহ্বান জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ। রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ : চৌগাছায় মেয়র পদে আতিকুর রহমান লেন্টুর বিকল্প দেখছেন না পৌরবাসী।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন কালার আলট্রা সনোগ্রাফি মেশিনের সেবা শুভ উদ্বোধন।
/ ৬১ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন কালার আলট্রা সনোগ্রাফি মেশিনের সেবা শুভ উদ্বোধন।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন কালার আলট্রাসনোগ্রাফি মেশিনের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নতুন এই কালার আলট্রাসনোগ্রাফি মেশিন চালুর ফলে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলট্রাসনোগ্রাফি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আরও বাড়ল।

হাসপাতালে দীর্ঘদিন ধরে উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা থাকলেও সীমিত সুযোগের কারণে অনেক রোগীকে বাইরে গিয়ে পরীক্ষা করাতে হতো। নতুন মেশিনের মাধ্যমে সরকারি হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হওয়ায় রোগীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নতুন কালার আলট্রাসনোগ্রাফি মেশিনের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে নওগাঁ সদরসহ জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা-পরীক্ষার সুবিধা পাবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights