সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
হরিপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান। হাইকোর্টের নির্দেশে সাঘাটায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতীয় মৎস্য পক্ষে বীরগঞ্জে আনুষ্ঠানিক মাছের পোনা অবমুক্ত. সীতাকুণ্ডে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ কোটালীপাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত- ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কোটালীপাড়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কোটালীপাড়ার ঐতিহ্যবাহী বটবাড়ি কালি মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ
/ ৩৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

কোটালীপাড়ার ঐতিহ্যবাহী বটবাড়ি কালি মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ

কোটালীপাড়াগোপালগঞ্জ প্রতিনিধি:- শেখ কামরুজ্জামান(রানা)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বটববাড়ি কালী- দুর্গা ও গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ, কাল ভোরে সমাপন হবে । ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিদিন হাজার হাজার ভক্ত মহানাম শ্রবণ করে মহাপ্রসাদ গ্রহণ করছেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ছয়টি খ্যাতনামা কীর্তনীয়া দল নামসুধা পরিবেশন করছে। তাদের সুমধুর কীর্তনে মুখর হয়ে উঠেছিল মন্দির প্রাঙ্গণ, যেখানে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাধাগঞ্জ ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক শ্রী ভীম চন্দ্র বাকচী বলেন, কোটালীপাড়ার রাধাগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বটবাড়ী শ্রী কালি ও রাধাগোবিন্দ মন্দিরে প্রতি বছর এ মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। মন্দিরের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সার্বক্ষণিক নিয়োজিত থাকি, ভবিষ্যতে ও থাকব। আমাদের মাননীয় সংসদ সদস্য এসএম জিলানী সাহেবের আশু হস্তক্ষেপে মন্দিরের সার্বিক উন্নয়ন সাধিত হবে এ প্রত্যাশা করি।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রেমানন্দ মন্ডল, সাধারণ সম্পাদক সুনীল কুমার সরকার, নামগান পরিচালনা কমিটির সভাপতি শ্রীদাম কান্তি রায়, সাধারন সম্পাদক সরকারী কলেজ শিক্ষক আশুতোষ মন্ডল, পৃষ্ঠপোষক, বিএল কলেজের অধ্যাপক সুশীল কুমার সরকার, সাবেক শিক্ষক সুশীল কুমার বারুরী, ডা: সুশীল কুমার বাকচী, ইঞ্জিনিয়ার সুবোধ চন্দ্র মন্ডল আলোচনায় অংশগ্রহণ করেন । বক্তারা জানান, গ্রামের মানুষ ও ভক্তদের দান-অনুদান এবং যুবসমাজের আন্তরিক সহযোগিতায় প্রতিবছর এই মহানাম যজ্ঞের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এই ধর্মীয় ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।
এ সময় কোটালীপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি ও সিএনএন বাংলা টিভি প্রতিনিধি সুধন্য ঘরামী সহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

তিনি, অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন এবং ভক্তবৃন্দের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য শুভকামনা জানান।
এছাড়া বটবাড়ির সকলের মঙ্গল, সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে মহানাম যজ্ঞ এ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
#শেখ কামরুজ্জামান (রানা)
১৫/০৮/২৬ইং
০১৭১৮ – ০৬৬০১৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights