
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত:
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার
৩১ আগস্ট ২০২৬ তারিখে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর মিস্ ফরিদা ইয়াসমিন।
সভায় কৃষকদের ন্যায্যমূল্যে, সময়মতো ও সহজে সার-বীজ প্রাপ্তি নিশ্চিতকরণে সার্বিক মনিটরিং ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সার ও বীজ সংক্রান্ত যেকোনো সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; উপপরিচালক, স্থানীয় সরকার (DDLG), শেরপুর; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর; উপপরিচালক, বিএডিসি,
বিসিআইসি, বাফার ইন চার্জ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর; পাঁচ উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা; অতিরিক্ত পুলিশ সুপার; উপজেলার অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





