মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল আটক গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান দেশীয় অস্ত্রসহ আটক ২। হবিগঞ্জ বাহুবাল থানা বাহুবল হরাই টাকা গ্রামে মানিকা বাজার নামক স্থানে ৫ টাকার চা নিয়ে মারামারি হয় শ্রীপুরে প্রতিবেশীর বিরুদ্ধে নারীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর আনন্দ মিছিল পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ৪৮ বছরে বিএনপি, কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ। বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বি এন পি। গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টায় বাধা, কৃষকের মাথায় কোদালের কোপ থানায় লিখিত অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল
/ ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ন

রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
কুড়িগ্রামের কৃতি সন্তান ও রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটির নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আমিমুল ইহছান। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
এ সময় নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারেক রহমানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুম মিয়া, সহ-সাংগঠনিক আহমেদ আলী, সহঃ দফতর চাঁদ মিয়া, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহনেওয়াজ আহমেদ রনি, ফরহাদ রেজা রুপম, রাজারহাট উপজেলা যুবনেতা শাহাদাত হোসেন লাল, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাজেদুল ইসলাম হ্যাভেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান রুবেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন, কুড়িগ্রামের সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের মতো একজন অভিজ্ঞ ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্বকে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় কুড়িগ্রামবাসী গর্বিত। তার নতুন দায়িত্ব দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
মিছিল থেকে নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সফলতা ও দীর্ঘ রাজনৈতিক পথচলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights