মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল বেনাপোলে বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল আটক গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান দেশীয় অস্ত্রসহ আটক ২। হবিগঞ্জ বাহুবাল থানা বাহুবল হরাই টাকা গ্রামে মানিকা বাজার নামক স্থানে ৫ টাকার চা নিয়ে মারামারি হয় শ্রীপুরে প্রতিবেশীর বিরুদ্ধে নারীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর আনন্দ মিছিল পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ৪৮ বছরে বিএনপি, কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ। বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বি এন পি। গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টায় বাধা, কৃষকের মাথায় কোদালের কোপ থানায় লিখিত অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শ্রীপুরে প্রতিবেশীর বিরুদ্ধে নারীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
/ ৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন

শ্রীপুরে প্রতিবেশীর বিরুদ্ধে নারীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আল আমিন খান
গাজীপুরের শ্রীপুরে বৃষ্টির পানি ঘরে প্রবেশ ও উচ্চ শব্দে হৈচৈ করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে এক নারী ও তার মাকে গালিগালাজ, মারপিটের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মোছাঃ ময়না আক্তার (৩০) গত ৩১ আগস্ট শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে মোঃ সোহাগ (৫০), তার স্ত্রী মোছাঃ মুক্তা (৪৫), মোছাঃ আনোয়ারা (৬৫) ও মোঃ আছান (৬২)সহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর মার্কাস মসজিদ রোড এলাকায় জমি কিনে ভবন নির্মাণ করে বসবাস করছেন ময়না আক্তার। তার অভিযোগ, পৌরসভার নিয়ম অনুযায়ী জায়গা ফাঁকা রেখে ভবন নির্মাণ করলেও পাশের জমির মালিক সোহাগ নিয়ম না মেনে ঘর নির্মাণ করায় তার টিনের চালের বৃষ্টির পানি ময়নার ঘরের ভেতরে প্রবেশ করে।
বিষয়টি নিয়ে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান না করে উল্টো গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন ময়না আক্তার। পাশাপাশি অভিযুক্তরা বাসায় বসে নেশা সেবন করে উচ্চ শব্দে হৈচৈ করায় তার সন্তান ও ভাড়াটিয়াদের সন্তানদের পড়াশোনা ও ঘুমে বিঘ্ন ঘটে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ময়না আক্তারের দাবি, তার স্বামী বিদেশে থাকায় অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা কয়েকজনকে সঙ্গে নিয়ে ময়না আক্তার ও তার মায়ের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এ সময় তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারপিটের চেষ্টা করা হয়। পরে প্রাণনাশ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে প্রতিকার চেয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ময়না আক্তার।
অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights