বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আইডিয়াল কলেজ ধানমন্ডিতে একাদশে ভর্তি শুরু, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত আইডিয়াল কলেজ ধানমন্ডিতে একাদশে ভর্তি শুরু, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের জন্মকাহিনী নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ রাজশাহী তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নী: যশোরজুড়ে আনন্দের বন্যা, তারেক রহমানকে ধন্যবাদ তৃণমূলের। নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার বোচাগঞ্জে মেডিসিন ব্যবসায়ীকে বিদ্যুৎ এর খুটিতে বেধে নির্যাতন! টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অধ্যক্ষ আসলাম উদ্দীন ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ১১ দলের লংমার্চ উপলক্ষে আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরঃ
/ ৪৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ন

৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

রাষ্ট্রপতি হওয়ার পর এটিই হবে তাঁর প্রথম ঠাকুরগাঁও সফর।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁওবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শহরের বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙ করার কাজ।

সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

নাগরিক কমিটির আহ্বায়ক জনাব ড. আবু মো. খয়রুল কবির জানান, ওই দিন রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌঁছাবেন। সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর তিনি শহরের সেনুয়া গোরস্থানে তাঁর পিতার কবর জিয়ারত করবেন। পরে নিজের বাড়িতে যাওয়ার পর সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন জানান, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সীমিতসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানান, রাষ্ট্রপতিকে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি এখন নিরপেক্ষ ব্যক্তি। তাই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি বা ধানের শীষের কোনো প্রতীক যাতে প্রদর্শন করা না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights