বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নবীগঞ্জে ‘কাজীর সহকারী’ পরিচয়ে সাহিদ মিয়ার বিরুদ্ধে বিয়ে পড়ানো ও নিকাহ বইয়ে স্বাক্ষর গ্রহণের অভিযোগ কাজী উপস্থিত না থাকলেও বর-কনে ও সাক্ষীদের স্বাক্ষর! ‘এস আর স্টুডিও এন্ড গ্রাফিক্স’ ঘিরে সরকারি নথি ও শিক্ষাগত সনদ নিয়ে নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন। ৯নং সুজানগর ইউনিয়নে আমবাড়ি বে-সরকারি ইস্কুলে উন্নয়নে এমপির ১ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা বরাদ্দ। ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরঃ বিএড কোর্স পরিচালনায় অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি শিক্ষার্থীদের শিক্ষক সংকট ও পারিপার্শ্বিক পরিবেশের কারণে বিপর্যস্ত মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত ভিওডি বাংলার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা ও আলোচনা সভা বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পাল। কুষ্টিয়া ভেড়ামারা বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
৯নং সুজানগর ইউনিয়নে আমবাড়ি বে-সরকারি ইস্কুলে উন্নয়নে এমপির ১ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা বরাদ্দ।
/ ৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ পূর্বাহ্ন

৯নং সুজানগর ইউনিয়নে আমবাড়ি বে-সরকারি ইস্কুলে উন্নয়নে এমপির ১ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা বরাদ্দ।

মারুফ আহমদ হৃদয়, বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আমবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের জন্য ১লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় এ অর্থ বরাদ্দ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরীর সহযোগিতা ও সুপারিশের ভিত্তিতে বিদ্যালয়ের মেরামত ও সংস্কারকাজের জন্য বরাদ্দটি দেওয়া হয়।

বরাদ্দকৃত অর্থ দিয়ে বিদ্যালয়ের প্রয়োজনীয় মেরামত ও সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।

প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তা যথাযথভাবে সম্পন্ন হয়েছে মর্মে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রত্যয়নপত্রও দেওয়া হয়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের ফলে শিক্ষার্থীদের জন্য আরও ভালো ও উপযোগী পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ বিষয়ে ৯ নম্বর সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম সংসদ সদস্য জহরত আদিব চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এ সহযোগিতা প্রশংসনীয়। শিক্ষা ও জনকল্যাণের প্রতি সংসদ সদস্যের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও বরাদ্দের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights