শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুরে এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় কালীবাড়ি ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে প্রার্থনা চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত এমপি সেলিম ভূঁইয়ার সঙ্গে অধ্যক্ষ জহুরুল ইসলামের সাক্ষাৎ, শুভেচ্ছার পাশাপাশি এমপিওভুক্তির আবেদন চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৩ লাখের পর জবির ফুডকোর্টের পেছনে আবার সাড়ে ৬ লাখ টাকা ব্যয় রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) হিসেবে পদোন্নতি পেলেন বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ নূর-ই-খোদা শার্শা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের  নেতৃত্বে বিশাল মিছিল রাজশাহীর তানোর পৌরঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ,, মোঃ রবিউল ইসলাম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় নিলেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আইডিয়াল কলেজ ধানমন্ডিতে একাদশে ভর্তি শুরু, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
/ ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ন

আইডিয়াল কলেজ ধানমন্ডিতে একাদশে ভর্তি শুরু, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল কলেজ ধানমন্ডিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিন বিভাগেই শিক্ষার্থী ভর্তি করা হবে।

কলেজটির EIIN নম্বর ১০৭৯৭১। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সরকারি একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৪.০০ নির্ধারণ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা ভার্সনে ২.২৫ এবং ইংরেজি ভার্সনে ৩.০০ জিপিএ প্রয়োজন।

অন্যদিকে, মানবিক বিভাগে বাংলা ভার্সনে ন্যূনতম জিপিএ ২.০০ এবং ইংরেজি ভার্সনে ২.৭৫ জিপিএ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদন করার সময় পছন্দের তালিকায় আইডিয়াল কলেজকে প্রথম অবস্থানে রাখতে হবে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়ায় ‘ধানমন্ডি’ থানা নির্বাচন করতে হবে।

ভর্তি কার্যক্রমের সূচি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন প্রক্রিয়া চলবে ১৭ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে মাইগ্রেশন ফল। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।

আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ভর্তি বিজ্ঞপ্তিতে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বেতন মওকুফসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্যও বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights