শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুরে এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় কালীবাড়ি ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে প্রার্থনা চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত এমপি সেলিম ভূঁইয়ার সঙ্গে অধ্যক্ষ জহুরুল ইসলামের সাক্ষাৎ, শুভেচ্ছার পাশাপাশি এমপিওভুক্তির আবেদন চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৩ লাখের পর জবির ফুডকোর্টের পেছনে আবার সাড়ে ৬ লাখ টাকা ব্যয় রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) হিসেবে পদোন্নতি পেলেন বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ নূর-ই-খোদা শার্শা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের  নেতৃত্বে বিশাল মিছিল রাজশাহীর তানোর পৌরঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ,, মোঃ রবিউল ইসলাম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় নিলেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ
/ ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সুব্রত রায় নামে এক যুবকের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের প্রেমবাজার এলাকায় অবরোধ চলে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় বাসিন্দা মো. বিয়েল হোসেন বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, “হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এমন ঘটনায় আমরা মর্মাহত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights