শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুরে এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় কালীবাড়ি ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে প্রার্থনা চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত এমপি সেলিম ভূঁইয়ার সঙ্গে অধ্যক্ষ জহুরুল ইসলামের সাক্ষাৎ, শুভেচ্ছার পাশাপাশি এমপিওভুক্তির আবেদন চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৩ লাখের পর জবির ফুডকোর্টের পেছনে আবার সাড়ে ৬ লাখ টাকা ব্যয় রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) হিসেবে পদোন্নতি পেলেন বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ নূর-ই-খোদা শার্শা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপিবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়ধুল ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, শান্ত সরকারের  নেতৃত্বে বিশাল মিছিল রাজশাহীর তানোর পৌরঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ,, মোঃ রবিউল ইসলাম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় নিলেন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
এমপি সেলিম ভূঁইয়ার সঙ্গে অধ্যক্ষ জহুরুল ইসলামের সাক্ষাৎ, শুভেচ্ছার পাশাপাশি এমপিওভুক্তির আবেদন
/ ৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ পূর্বাহ্ন

এমপি সেলিম ভূঁইয়ার সঙ্গে অধ্যক্ষ জহুরুল ইসলামের সাক্ষাৎ, শুভেচ্ছার পাশাপাশি এমপিওভুক্তির আবেদন

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শিক্ষক ঐক্য জোটের সভাপতি এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি ও ৭ নম্বর পবনাপুর ইউনিয়নের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম।
সম্প্রতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপির সঙ্গে সাক্ষাৎকালে অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম পবনাপুর মহিলা কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কলেজটির দীর্ঘদিনের এমপিওভুক্তির দাবি তুলে ধরে মৌখিকভাবে আবেদন করেন। এ সময় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কলেজটির এমপিওভুক্তির বিষয়ে আশ্বস্ত করেন বলে জানা গেছে।
পবনাপুর মহিলা কলেজটি দীর্ঘদিন ধরে প্রত্যন্ত এলাকার নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষক-কর্মচারীরা শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রেখেছেন। তবে দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা।
কলেজ কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানটির সঙ্গে অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারী ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা প্রত্যক্ষভাবে জড়িত। ফলে এমপিওভুক্তি এখন শুধু একটি প্রতিষ্ঠানের দাবি নয়—এটি অর্ধশতাধিক পরিবারে স্বস্তি ফিরিয়ে আনার একটি মানবিক প্রত্যাশা।
কলেজটির এমপিওভুক্তির জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে যোগাযোগ করে আসছেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম। তিনি সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তি, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানটির বাস্তব অবস্থা তুলে ধরছেন এবং এমপিওভুক্তির জন্য সহযোগিতা কামনা করছেন।
অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম জানান, গাইবান্ধার প্রতিবেশী উপজেলা আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ শামীম কায়ছার লিংকনসহ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যদের কাছেও তিনি পবনাপুর মহিলা কলেজের এমপিওভুক্তির বিষয়টি তুলে ধরেছেন। তাঁদের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
তিনি বলেন, “পবনাপুর মহিলা কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ এলাকার নারী শিক্ষার অন্যতম আশ্রয়স্থল। দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে প্রতিষ্ঠানটি টিকিয়ে রেখেছেন। তাঁদের পরিবারগুলোর ভবিষ্যৎ এখন এমপিওভুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”
অধ্যক্ষ আরও বলেন, “আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি। প্রধানমন্ত্রীর একান্ত সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপে পবনাপুর মহিলা কলেজ এমপিওভুক্ত হলে দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবি পূরণ হবে। পাশাপাশি অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীর পরিবারে ফিরবে আর্থিক নিরাপত্তা ও স্বস্তি।”
স্থানীয়দের মতে, পবনাপুর মহিলা কলেজ এমপিওভুক্ত হলে শুধু শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তাই নিশ্চিত হবে না, বরং প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। তাই নারী শিক্ষা বিস্তারের স্বার্থে প্রতিষ্ঠানটির এমপিওভুক্তির বিষয়টি দ্রুত বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।
এখন পবনাপুর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের একটাই প্রত্যাশা—সরকারের নীতিনির্ধারকদের সদয় দৃষ্টি ও প্রধানমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপে দীর্ঘদিনের এই প্রত্যাশা বাস্তবে রূপ নেবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights