শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন সাংবাদিককে হুমকি, এসিল্যান্ডের শাস্তির দাবিতে মানববন্ধন। নড়াইল মির্জাপুর ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক বছরের সাজা দুই হাজার টাকা অর্থদণ্ড ‎বেলকুচি পৌরসভার সিসি টিভি স্থাপন করা বেশিভাগ ক্যামেরাই নষ্ট, দাঁড়িয়ে আছে খুঁটিগুলো নাই ক্যামেরা, শ্রীপুরে ফেসবুকে ছবি-পরিচয় ব্যবহার করে অপপ্রচার: প্রতিকার চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ইয়াবা-মোবাইল-গবাদিপশুসহ ২১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ। কালিয়াকৈরে সিএনজি -কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৮ লক্ষ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) হিসেবে পদোন্নতি পেলেন বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ নূর-ই-খোদা
/ ৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ন

রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) হিসেবে পদোন্নতি পেলেন বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ নূর-ই-খোদা

শহীদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

:রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) হিসেবে পদোন্নতি পেয়েছেন দেশের বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ নূর-ই-খোদা। গত ২ সেপ্টেম্বর (বুধবার) রাজউকের পরিচালক (প্রশাসন) শীলাব্রত কর্মকার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি প্রদান করা হয়।অফিস আদেশে জানানো হয়, নবনিযুক্ত পরিচালক জনাব নূর-ই-খোদা ৫ম গ্রেডের কর্মকর্তা হিসেবে পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) পদের যাবতীয় সুযোগ-সুবিধা ও সুযোগ-অধিকার ভোগ করবেন। এই পদোন্নতির পূর্বে তিনি রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ হিসেবে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। কর্মক্ষেত্রে তার পূর্বের ট্র্যাক রেকর্ড এবং যোগ্যতার মূল্যায়ন স্বরূপ কর্তৃপক্ষ তাকে এই নতুন দায়িত্বে ভূষিত করেছে।বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (BNRS) এর অভিনন্দন:জনাব নূর-ই-খোদা রাজউকের পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও গভীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (BNRS)-এর সভাপতি আনিসুর রহমান আনিস।আজ এক বিবৃতিতে বিএনআরএস সভাপতি বলেন, “জনাব নূর-ই-খোদা কেবল দেশের একজন প্রথিতযশা স্থপতি ও দক্ষ নগর পরিকল্পনাবিদই নন, বরং তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত নির্ভীক, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল এক ব্যক্তিত্ব। তার এই পদোন্নতি রাজউকের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও গতিশীল করবে।”তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত পরিচালক তার মেধা, দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শিতা কাজে লাগিয়ে রাজধানী ঢাকাকে একটি সুপরিকল্পিত, পরিবেশবান্ধব, আধুনিক এবং সর্বসাধারণের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। একই সাথে তিনি জনাব নূর-ই-খোদার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।বিশেষজ্ঞ মহলের প্রতিক্রিয়া:এদিকে নূর-ই-খোদার এই পদোন্নতির খবরে দেশের আবাসন ও নগর পরিকল্পনা সেক্টরের বিভিন্ন মহলেও আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, একজন পেশাদার ও অভিজ্ঞ নগর পরিকল্পনাবিদকে উন্নয়ন নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দেওয়ায় রাজউকের সেবার মান যেমন বাড়বে, তেমনি ঢাকার পরিকল্পিত নগরায়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights