বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বেনাপোলে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
/ ৪৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

বেনাপোলে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোলের ঐতিহ্যবাহী পাটবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

বেনাপোল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রাটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পাটবাড়ী মন্দির এলাকায় এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

শোভাযাত্রায় ঢাক-ঢোল, ড্রাম ও বাঁশির বাদ্যযন্ত্রের তালে তালে অংশগ্রহণকারীরা উৎসবে মেতে ওঠেন। এ সময় ‘শুভ, শুভ, শুভদিন—শ্রীকৃষ্ণের জন্মদিন’সহ বিভিন্ন স্লোগানে বেনাপোলের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ ও আনন্দঘন পরিবেশ।

শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বেনাপোল পোর্ট থানার পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ সদস্যরা শোভাযাত্রার সঙ্গে থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমীর দিনে উপবাস, পূজা, নামকীর্তন, ভজন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। দেশের বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের পরিবারেও দিনটি নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে।

ঢাকার পঞ্জিকা অনুযায়ী, আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র রয়েছে। অষ্টমী তিথি ৫ সেপ্টেম্বর রাত পর্যন্ত থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে আজ রাতে বিভিন্ন মন্দিরে নিশীথকালে শ্রীকৃষ্ণের জন্মক্ষণ স্মরণ করে বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রেরক,
মোঃ জাকির হোসেন
বেনাপোল,শার্শা,যশোর।
মোবাইল নং:-০১৭২৪-৭৮৪৮৬৬.
তাং ০৪/০৯/২০২৬ ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights