সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে পরিবেশ দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ কুড়িগ্রাম বেনাপোলে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষ ৯৫ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক ড় মহামান্য রাষ্ট্রপতি সেনুয়ায় কবর জিয়ারত করেনঃ লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২ নারীসহ ৬ জনকে কুপিয়ে আহতের অভিযোগ বারহাট্টায় বালু ব্যবসায় কে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ খেলাফত মজলিস আলকরা ইউনিয়ন শাখার কমিটি গঠন। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ এলাকার সাধারণ মানুষ দেখতে চায় মোঃ নজরুল ইসলাম কে বেনাপোলে নারী-পুরুষ ও শিশুসহ-৯ বাংলাদেশীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত পাঠালেন-ভারত বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস নড়াইলে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার করছে পুলিশ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের
/ ৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের

মোঃ জাফর আহমেদ , কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ -০৪.০৯.২৬
মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজীবের মা জান্নাতুল ফেরদৌস।
শুক্রবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ফাজিল মাদ্রাসা মাঠে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
উদ্বোধনী বক্তব্যে সন্তানহারা এই মা আবেগপ্লুত কণ্ঠে বলেন, যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ। সেই যুবসমাজ যেন মাদকের অন্ধকারে হারিয়ে না যায়, বরং খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের গড়ে তোলে—এটিই এখন সময়ের দাবি।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য আলতাফ হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, শহীদ রাজীবের মতো বীর সন্তানদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় চাকিরপশার ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে উমরমজিদ ইউনিয়ন একাদশ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights