মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি মিজানুর ফতুল্লায় গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সার বিতরণ নিয়ে উত্তেজনা, প্রশাসন-পুলিশের তৎপরতায় স্বাভাবিক পরিস্থিতি কাকন হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি উন্মোচন: পূর্বধলা থানার পরিদর্শক হাবিবুরের সাফল্য ৩০০-এর বেশি পুকুরের গ্রাম, মাছেই বদলে গেছে মানুষের ভাগ্য বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন নিকলী উপজেলা প্রশাসনের নব নিযুক্ত ইউএনও’র মত বিনিময় সভা। সরকারি দপ্তরে বসেই ধূমপানের অভিযোগ: লেবুতলা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার কান্ড ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেনঃ ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে
/ ৩৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ন

ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে

মোঃ ইমরান হোসেন, ষ্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা যুবদললের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসনাত মোঃ রায়হানের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটিকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক বলে দাবি করেছেন হাসনাত মোঃ রায়হান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় , উপজেলা বোয়ালী ইউনিয়নের
মদনখালী এলাকায় নদীয়ার বিলে মোঃ আজিমুদ্দিন মিয়ার ছেলে নুরুল ইসলাম নোমান মৎস খামার হিসেবে চাষাবাদ করে আসছে। একটি মহল খামারটি জবর দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে
জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও কালিয়াকৈর উপজেলা যুবদললের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসনাত মোঃ রায়হান প্রতিবাদ করে। এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে রায়হানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাউন্টার মামলাটি করা হয়। মামলার বিস্তারিত অভিযোগ ও ধারাসমূহ সম্পর্কে পুলিশ তদন্ত করছে।

মামলার বিষয়ে হাসনাত মোঃ রায়হান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করবো।

মদনখালী এলাকার স্থায়ী বাসিন্দা ইয়াছিন মাতাব্বর দাবি করেন, রায়হানকে হয়রানি করার উদ্দেশ্যেই স্থানীয় আওয়ামী লীগের নেতা বাদল হোসেন মামলাটি করেছেন। রায়হান যোগ্য ব্যক্তি হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় সামাজিকভাবে ব্যাপক পরিচিতি রয়েছে। কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু অরুণ প্রসাদ মজুমদার বলেন, রায়হান পরীক্ষিত বিএনপি পরিবারের সন্তান। তিনি একজন ত্যাগী নেতা হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার কারাবরণ করেছেন।

অন্যদিকে মামলার বাদী বাদল হোসেন বলেন, রায়হানের পরামর্শে মদনখালী গ্রামের নুরুল ইসলাম আমাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আমিও তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদুল ইসলাম বলেন, উভয়পক্ষে মামলা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights