বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ আক্তার হোসেন রাড়ী
/ ২১৯ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন

আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ আক্তার হোসেন রাড়ী

মোঃ মাসুম তালুকদার
শরীয়তপুর প্রতিনিধিঃ আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিভিন্ন মহল সহ রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উঠে এসেছে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আক্তার হোসেন রাড়ী নাম। মোঃ আক্তার হোসেন রাড়ী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রাড়ী পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে দলীয় ও সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় রয়েছেন।
স্থানীয় সূত্রের দাবি, নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে অংশগ্রহণ এবং অসহায় মানুষের পাশে দাঁডানোর মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন।
পারিবারিক ঐতিহ্যের দিক থেকেও মোঃ আক্তার হোসেন রাড়ীর পরিচিতি রয়েছে। তাঁর বড়ভাই মরহুম মোঃ চাঁনমিয়া রাড়ী নারায়ণপুর ইউনিয়নের চেযারম্যান ছিলেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, তৃণমূল পর্যায়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সামাজিক সম্পৃক্ততার কারণে তাঁর অবস্থান দৃশ্যমান হয়েছে।
মোঃ আক্তার হোসেন রাড়ী বলেন, চেয়ারম্যান হিসেবে আমার ভাই যেভাবে সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করেছেন, আমি সেই পারিবারিক ঐতিহ্য ও আদর্শ বজায় রেখে
জনগণের ভালোবাসা দোয় ও সমর্থন নিয়ে নারায়ণপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ দায়িত্ব নেওয়ার সুযোগ দিলে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন বলে জানান তিনি ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights