বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
‎বেলকুচি পৌরসভার সিসি টিভি স্থাপন করা বেশিভাগ ক্যামেরাই নষ্ট, দাঁড়িয়ে আছে খুঁটিগুলো নাই ক্যামেরা,
/ ৯১ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন

‎বেলকুচি পৌরসভার সিসি টিভি স্থাপন করা বেশিভাগ ক্যামেরাই নষ্ট, দাঁড়িয়ে আছে খুঁটিগুলো নাই ক্যামেরা,
‎
‎রিপোর্টার মোঃ হাবিবুর রহমান বেলকুচি সিরাজগঞ্জ
‎
‎ বেলকুচি পৌরসভা তাঁতশিল্পের বাণিজ্যিক শহর, বেলকুচি পৌর এলাকায় চুরি-ডাকাতি ইভটিজিং বন্ধের জন্য বসানো হয় সিসি টিভি ক্যামেরা।বেলকুচি পৌর ব্যস্ততম সড়কের সিসি টিভি লাগানো খুটিগুলোতে এখন শুধুই ঝুলছে তারের জঞ্জাল।ধুলা নোংরায় ভরা তারে মাকড়াসা বেঁধেছে বাসা,এক কথায় নাই সিসি টিভির অস্তিত্ব।ফলে বেলকুচি পৌরসভাতে আইনশৃংখলার অবনতি ঘটেছে স্থানীয়দের এমন অভিযোগ।
‎
‎
‎প্রতিনিয়ত ঘটে যাচ্ছে চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম।এতে করে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ শঙ্কিত হয়ে চলাফেরা করছে।
‎
‎
‎২০০৪ সালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার জন্ম। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে, বেলকুচি পৌরসভা। ক’ শ্রেণিতে উন্নীত হলেও পৌর বাসির সেবা বাড়েনি বলে দাবি পৌরবাসীদের।
‎
‎বেলকুচি পৌর বাসি একাদিক ব্যক্তি জানান ২০২২ সালে পৌর উদ্যোগে ইভটিজিং, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ দমন করার লক্ষে পৌর বাসির নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়।
‎
‎দীর্ঘদিন হলো দেখা যাচ্ছে বেশির ভাগ সিসি টিভি ক্যামেরা উদাও হয়েছে।কিছু কিছু সিসি টিভি ক্যামেরা খুঁটির সঙ্গে ক্যাবল ঝুলছে,সিসি টিভি না থাকায় বেলকুচি পৌরসভার সব ক্ষেত্রেই অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। রাস্তার পাশে বাইক বা অটো-রিস্কা রেখে একটু দুরে গেলে ফিরে এসে দেখি সেই বাইক বা অটো-রিস্কা আর পাওয়া যায় না।পৌর প্রশাসনকে অনুরোধ করেন অতি দ্রুত বেলকুচি পৌরসভার সিটি টিভির ক্যামেরা পুনরায় স্থাপন করা হোক,
‎
‎
‎
‎
‎
‎
‎
‎বেলকুচি পৌর মুকুন্দগাতী বাজারের একাধিক
‎ব্যবসায়ী বলেন, ঘনবসতিপূর্ণ বেলকুচি পৌরসভার সিসি টিভি ক্যামেরা খুব প্রয়োজন। যে সময় সিসিটিভির কার্যক্ষমতা ছিলো তখন পৌরসভায় মধ্যে অপরাধ কম ছিলো। পৌর প্রশাসকের কাছে অনুরোধ করি দূত পৌর সিটি ক্যামেরা স্থাপন করা হোক।
‎
‎
‎
‎
‎
‎বেলকুচি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান বলেন বেলকুচি পৌর বাসির নিরাপত্তার স্বার্থে পৌরসভার উদ্যোগে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে ২০২২ সালে সিসি টিভি ক্যামেরা ৩০ থেকে ৩২ টি লাগানো হয়েছিলো, ৫আগস্টের আগে বেশির ভাগ সিসি ক্যামেরা গুলো নষ্ট হয়ে যায়,ইতোমধে সিসি ক্যামেরা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেলকুচি পৌর প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে,পৌর বাসির নিরাপত্তার জন্য বেলকুচি থানা ওসি মহোদয়ের সঙ্গে পরামর্শ করে কোন কোন স্থানে সিসি ক্যামেরা গুলো স্থান করলে ভালো হবে সেই সেই স্থানে দ্রুতই সিসি টিভি ক্যামেরা নতুন স্থাপন করা হবে।
‎
‎২১/২২ অর্থবছরের কতো টাকা বাজেট বরাদ্দ
‎ছিলো পৌর বাসির নিরাপত্তার জন্য সিসি টিভি ক্যামেরা স্থাপনে এই বিষয় প্রশ্ন করা হলে।পৌর
‎প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান তিনি ওই প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছুক প্রকাশ করেন।
‎
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আফরিন জাহান বলেন,ইতোমধে আমরা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভায় এ ব্যাপারে আলোচনা করেছি। দ্রতই সবার সহযোগিতায় আবারো বেলকুচি পৌরসভার-পৌর বাসির নিরাপত্তার স্বার্থে সিসি টিভির আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights