শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুর গয়হাটা ঘুনি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত। প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গায় ১০ টন সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেলপার আটক বরুড়া জমি সংক্রান্ত বিরোধে একজন খুন,আটক ইউপি মেম্বার জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব বরুড়া কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা গাইবান্ধায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুরআন প্রতিযোগিতা চাঁদ গ্রাম গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসাই
/ ৩৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন

কুরআন প্রতিযোগিতা চাঁদ গ্রাম গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসাই

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এ দেশের মুসলমানদের অন্তরে কুরআনের মুহাব্বত ও কুরআন শিক্ষার আগ্রহ অপরিসীম, এ কারণে এদেশে হাফেজদের সংখ্যাও সমধিক। দীর্ঘদিন বাংলাদেশের হিফজখানা গুলোর অবস্থা যেমন ছিল সকলের নিকট সুবিদিত, কুরআনী শিক্ষা প্রসারের প্রয়োজনে হিফজখানাগুলোর শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য। হাফেজদের উল্লেখযোগ্য কোন সংস্থাও ছিল না। এ সব বিষয় বিবেচনা করে পুরান ঢাকার কতিপয় উদ্যোমী হাফেজে কুরআন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরামের সাথে পরামর্শ করে ‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ নামে দেশের সর্বস্তরের হাফেজদের একটি প্রতিষ্ঠান বিগত ০১/০৯/১৯৯৬ ঈং তারিখে প্রতিষ্ঠা করেন।

এই সংগঠনের উদ্যোগে কুরআনুল কারীমকে সহীহ শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন। প্রাথমিক পর্যায়ে হিফজখানার ছাত্রদের পড়ার মান উন্নত করার জন্য, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা, হিফজ বিভাগের শিক্ষকদের পড়ার মান আরো উন্নত ও বিশুদ্ধ করার লক্ষ্যে হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স, হিফজ শিক্ষাবোর্ড ২০১১ সন থেকে হিফজ ছাত্রদের ৩০ পারা গ্রুপে বার্ষিক পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়, পরে ক্রমান্বয়ে ৫ (পাঁচ) পারা ১০ (দশ) পারা ১৫ (পনের) পারা ও ২০ (বিশ) পারা গ্রুপ যুক্ত করা হয় (আলহামদুলিল্লাহ)।

কুষ্টিয়া ভেড়ামারা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চাঁদগ্রাম গোরস্থান, জামে মসজিদ, মাদ্রাসা,ঈদগাহ,এই চার প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আতিকুজ্জামান পিন্টু বিশ্বাস সহ এই কমিটির সকল সদস্যবৃন্দ তাদের এই সুষ্ঠু পরিচালনাই এই প্রতিষ্ঠানগুলি পরিচালিত হচ্ছে।

তারিই ধারাবাহিকতায় আজ ০৬/০৯/২০২৬ ইংরেজি তারিখে রোজ রবিবার হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ড থেকে চাঁদগ্রাম গোরস্থান নূরানী হাফেজি মাদ্রাসা পরিদর্শন করেন।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ড কেন্দ্রিয় পরিদর্শন হাফেজ মাওলানা আহছান উল্লাহ,
তিনি চাঁদগ্রাম গোরস্থান নূরানী ও হাফেজি মাদ্রাসা সহ ভেড়ামারা উপজেলা ধরমপুর দারুল উলুম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা,মসলেমপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা, ধরমপুর দারুস সুফফা হাফেজিয়া ও নূরানী মাদ্রাসা, মসলেমপুর দারুল কোরআন মাদ্রাসা, নিয়ে ছাত্রদের মাঝে কুরআনের মশকো ও কুরআনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার বিজ্ঞ আলেম-ওলামাগণ ও চাঁদগ্রাম গোরস্থান, জামেমসজিদ, ঈদগাহ, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights