মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি মিজানুর ফতুল্লায় গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সার বিতরণ নিয়ে উত্তেজনা, প্রশাসন-পুলিশের তৎপরতায় স্বাভাবিক পরিস্থিতি কাকন হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি উন্মোচন: পূর্বধলা থানার পরিদর্শক হাবিবুরের সাফল্য ৩০০-এর বেশি পুকুরের গ্রাম, মাছেই বদলে গেছে মানুষের ভাগ্য বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন নিকলী উপজেলা প্রশাসনের নব নিযুক্ত ইউএনও’র মত বিনিময় সভা। সরকারি দপ্তরে বসেই ধূমপানের অভিযোগ: লেবুতলা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার কান্ড ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেনঃ ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার করছে পুলিশ
/ ১২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ন

নড়াইলে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার করছে পুলিশ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষকে গ্রেফতার করছে পুলিশ। অভিযুক্ত মাহাবুবুর রহমান (২৫)। নড়াইল পৌরসভার একটি মাদরাসার ছয় শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহাবুবুর রহমান (২৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে সদর থানা-পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহাবুবুর রহমান সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত (২৭) আগস্ট দিবাগত রাতে নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে মাহাবুবুর রহমানের বিরুদ্ধে। পরদিন ২৮ আগস্ট শিশুটির মা মাদরাসায় গেলে শিশুটি তাকে বিষয়টি জানায়। পরে মাদরাসা কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়।
পুলিশ জানায়, পরে আরও পাঁচ শিশুশিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে। বিষয়টি জানাজানি হলে মাহাবুবুর রহমান পালিয়ে যান।
এরপর ৫ সেপ্টেম্বর ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলা হওয়ার পর ওই দিন দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মাহাবুবুর রহমানকে শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights