বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মোল্লাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
/ ২৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন

মোল্লাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ শিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের দাবি ও অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে ভিডিও কলে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। ভিডিও কলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা কপিল কৃষ্ণ মণ্ডল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ হেমায়েত উদ্দিন, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, জেলা বিএনপির সদস্য সরদার ওহিদুল ইসলাম, বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য শেখ মো. ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় উপজেলা বিএনপি, যুবদল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights