মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি মিজানুর ফতুল্লায় গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সার বিতরণ নিয়ে উত্তেজনা, প্রশাসন-পুলিশের তৎপরতায় স্বাভাবিক পরিস্থিতি কাকন হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি উন্মোচন: পূর্বধলা থানার পরিদর্শক হাবিবুরের সাফল্য ৩০০-এর বেশি পুকুরের গ্রাম, মাছেই বদলে গেছে মানুষের ভাগ্য বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন নিকলী উপজেলা প্রশাসনের নব নিযুক্ত ইউএনও’র মত বিনিময় সভা। সরকারি দপ্তরে বসেই ধূমপানের অভিযোগ: লেবুতলা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার কান্ড ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেনঃ ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কাকন হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি উন্মোচন: পূর্বধলা থানার পরিদর্শক হাবিবুরের সাফল্য
/ ১৯ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন

কাকন হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি উন্মোচন: পূর্বধলা থানার পরিদর্শক হাবিবুরের সাফল্য

সাগর আহমেদ জজ,,
​ নেত্রকোণা প্রতিনিধি
ক্লুলেস এবং জটিল অপরাধের জট ছাড়াতে নিজের মুন্সিয়ানার আবারও প্রমাণ দিলেন পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান, পিপিএম। জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করা ‘কাকন হত্যা’ মামলার অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়ে প্রধান আসামিকে গ্রেফতার ও নেপথ্যের সত্য প্রকাশ্যে আনায় তিনি ভূষিত হলেন বিশেষ পুলিশি সম্মাননায়।
​মামলার মূল রহস্য উদঘাটনে মূল ভূমিকা রাখে আধুনিক প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি ঝটিকা অভিযান। নেত্রকোণার পুলিশ সুপার মো: তরিকুল ইসলামের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় অভিযান চালিয়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কাকন হত্যার প্রধান আসামি আব্দুর রশিদকে (৩৩) গ্রেফতার করা হয়। ধৃত আব্দুর রশিদ হাছেন আলী ও নুরেছা খাতুনের পুত্র। তার গ্রেফতারের মাধ্যমেই খোলস ছেড়ে বেরিয়ে আসে নির্মম এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য।
​আজ (৭ সেপ্টেম্বর, ২০২৬) নেত্রকোণা জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত মাসভিত্তিক কল্যাণ সভায় এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পরিদর্শক হাবিবুর রহমানের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।
​উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার কর্মকর্তা ইনচার্জগণ (ওসি) উপস্থিত ছিলেন। পেশাগত দায়িত্বপালনে এমন স্বীকৃতি অন্যান্য কর্মকর্তাদের অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights