মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি মিজানুর ফতুল্লায় গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সার বিতরণ নিয়ে উত্তেজনা, প্রশাসন-পুলিশের তৎপরতায় স্বাভাবিক পরিস্থিতি কাকন হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি উন্মোচন: পূর্বধলা থানার পরিদর্শক হাবিবুরের সাফল্য ৩০০-এর বেশি পুকুরের গ্রাম, মাছেই বদলে গেছে মানুষের ভাগ্য বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন নিকলী উপজেলা প্রশাসনের নব নিযুক্ত ইউএনও’র মত বিনিময় সভা। সরকারি দপ্তরে বসেই ধূমপানের অভিযোগ: লেবুতলা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার কান্ড ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেনঃ ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে
/ ১৩ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন

প্রেমের টানে চীনা যুবক রূপগঞ্জে

সাইফুল ইসলাম রাজু, রূপগঞ্জ প্রতিনিধিঃ

উইচ্যাটে পরিচয় মাত্র এক মাস। এর মধ্যেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ককে বিয়েতে রূপ দিতে সুদূর চীন থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুটে এসেছেন ২৯ বছর বয়সী চীনা যুবক হুয়াং ঝিলিন। বর্তমানে তিনি কাঞ্চন পৌরসভার খাপাড়া এলাকায় প্রেমিকা সুমাইয়া বেগমের পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

হুয়াং ঝিলিন চীনের জিয়াংশি প্রদেশের বাসিন্দা। আর সুমাইয়া বেগম খাপাড়া এলাকার শরিফ মিয়ার মেয়ে। উইচ্যাটে পরিচয়ের পর নিয়মিত কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সুমাইয়াকে বিয়ে করার ইচ্ছায় বাংলাদেশে আসেন ঝিলিন।

তবে দুজনের ভাষা ভিন্ন হওয়ায় যোগাযোগে রয়েছে জটিলতা। ঝিলিন বাংলা বা ইংরেজি জানেন না, সুমাইয়াও জানেন না চীনা ভাষা। তাই মোবাইলের ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে কথা বলছেন।

সুমাইয়ার বাবা শরিফ মিয়া বলেন, ভাষা বুঝতে সমস্যা হলেও তারা অনুবাদ অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। দুজন যদি পরস্পরকে বিয়ে করতে রাজি থাকে, তাহলে তার কোনো আপত্তি নেই।

চীনা যুবকের রূপগঞ্জে আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। এখন এক মাসের অনলাইন পরিচয় ও প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়ায় কি না, সেদিকেই নজর স্থানীয়দের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights