মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি মিজানুর ফতুল্লায় গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সার বিতরণ নিয়ে উত্তেজনা, প্রশাসন-পুলিশের তৎপরতায় স্বাভাবিক পরিস্থিতি কাকন হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি উন্মোচন: পূর্বধলা থানার পরিদর্শক হাবিবুরের সাফল্য ৩০০-এর বেশি পুকুরের গ্রাম, মাছেই বদলে গেছে মানুষের ভাগ্য বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন নিকলী উপজেলা প্রশাসনের নব নিযুক্ত ইউএনও’র মত বিনিময় সভা। সরকারি দপ্তরে বসেই ধূমপানের অভিযোগ: লেবুতলা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার কান্ড ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেনঃ ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সম্মানি নয়, পৌরবাসীর সেবাই হবে মূল লক্ষ্য—মেয়র প্রার্থী ফুলমিয়ার
/ ৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন

সম্মানি নয়, পৌরবাসীর সেবাই হবে মূল লক্ষ্য—মেয়র প্রার্থী ফুলমিয়ার

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, চাঁদাবাজিমুক্ত ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র প্রার্থী ফুলমিয়া।

সম্প্রতি পৌরবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে ফুলমিয়া বলেন, ভবিষ্যতে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সম্মানি ও সুযোগ-সুবিধা নিয়েই তিনি সন্তুষ্ট থাকবেন। তাঁর কাছে সম্মানি বা ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে পৌরবাসীর কল্যাণ ও এলাকার উন্নয়নই হবে অগ্রাধিকার।

তিনি বলেন, একজন প্রকৃত জনসেবকের সার্থকতা নিহিত থাকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার মধ্যে। মানুষের সেবা করার সুযোগকে তিনি ইবাদত ও পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন।

ফুলমিয়া আরও বলেন, রিজিকের মালিক মহান আল্লাহ। সৎ নিয়ত ও মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ তাআলা তাতে বরকত দান করবেন—এই বিশ্বাস নিয়েই তিনি দায়িত্ব পালনে এগিয়ে যেতে চান।

তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পলাশবাড়ী পৌরসভার সকল নাগরিকের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পৌরবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মেয়র প্রার্থীদ ফুলমিয়া বলেন, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পলাশবাড়ী পৌরসভাকে আরও সুন্দর, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি পৌরবাসীকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights